প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে ২ টাকা ৯৪ পয়সা

৩ মে, ২০২৩ ১০:২৩  

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের মুনাফা গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ২৩ পয়সা। সেই সঙ্গে প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য কমেছে ২ টাকা ৯৪ পয়সা।

কোম্পানির ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে বুধবার (৩ মে) এই তথ্য প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৬ টাকা।  এছাড়াও চলতি বছরের মার্চ মাস শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা। ২০২২ সালের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৯৪ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা। আগের হিসাবে বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৫২ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে  ৪৫ পয়াসা।

এর আগে মঙ্গলবার (২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।